About

Who are we?

Our Mission

বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহীম
সকল প্রশংসা একমাত্র আল্লাহু সুবহানাহু ওয়া তা’য়ালারই। সালাত ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ (স.) তাঁর বংশধর, সহধর্মিণী ও সাহাবীগণের উপর।
আল্লাহু সুবহানাহু ওয়া তা’য়ালার প্রেরিত আরবি ভাষার কুরআ’ন আমাদের ঐশী গ্রন্থ। কুরআ’ন বুঝে পড়ার লক্ষ্যে আশির দশকের শেষ দিক হতে আমরা কয়েকজন উদ্দ্যোগী হয়ে সপ্তাহে একদিন একটি নির্ধারিত স্থানে একত্রিত হয়ে পাঠ গ্রহণ করতাম। এখানে আমরা বাংলায় অনুদিত তফসীর ও অনুবাদ গ্রন্থ এবং শব্দ পরিচিতি ও শাব্দিক অর্থ ও ব্যাকরণের নিয়মাদি জানার লক্ষ্যে ইংরেজীতে প্রকাশিত বিভিন্ন গ্রন্থের সাহায্য গ্রহণ করতাম। এরকমই একটি বই ইংরেজি ভাষায় প্রকাশিত “একসেস টু কোরানিক এরাবিক” শীর্ষক আলোড়ন সৃষ্টিকারী পাঠ্যক্রমটি আমাদের হাতে আসে যার আলোচিত বিষয়বস্তু আমাদের কাঙ্ক্ষিত ছিল।
বইটির প্রথম খন্ড বাংলায় অনুবাদ করে ‘কুরআনীয় আরবি শিক্ষা’ নামে প্রকাশ করা হয়। এই বইটিতে কুরআনের আরবি ব্যাকরণ বিষয়ক নিয়মগুলি সুন্দরভাবে আলোচিত হয়েছে যা কুরআনের আরবি বুঝতে যথেষ্ট সহায়ক। কুরআনীয় আরবি শিক্ষা বইটির আলোচিত নিয়ম অনুসরণে ৩০তম পারার সূরাগুলোর শব্দার্থ ও ব্যাকরণগত শব্দ পরিচিতি উল্লেখপূর্বক পুস্তÍকাকারে প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করা হয় । সংকলন ও সম্পাদনা শেষে ‘কুরআ’ন ৩০তম পারা’ বইটি ২০১১ সালে প্রকাশ করা হয়। এরই ধারাবাহিকতায় কুরআনের অবশিষ্ট অংশ পর্যায়ক্রমে সংকলন করা হতে থাকে। এইভাবে পুরো কুরআন মোট 12 খন্ডে সমাপ্ত হয়।

Talk to us

Have any questions? We are always open to talk about your business, new projects, creative opportunities and how we can help you.

Get 30% off your first purchase

X